রাজনীতি

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরুর আগেই পরিপূর্ণ গুলিস্তান

 

বিএনপি জামায়াতের সন্ত্রাস জঙ্গিবাদ, নৈরাজ্য অপপ্রচার ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

 

বুধবার (১২ জুলাই) সকালে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশের আনুষ্ঠানিক বিকেলে ৩টায় হলেও সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা স্থানে উপস্থিত হতে থাকে।

 

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ধারাবাহিক শান্তি এর অংশ হিসেবেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

নির্বাচন ঘিরে পূর্বে দেশের ভাবমূর্তি নষ্ট করাসহ যে নৈরাজ্য সৃষ্টি হয়ে আসছে, জাতীয় নির্বাচন সামনে রেখেও যেন বিরোধীদের সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে না পারে তা প্রতিহত করতেই এই শান্তি সমাবেশ। সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী।



সম্পর্কিত খবর