চাইলে আরো এক-দুই বছর খেলতে পারতেন হামেস রদ্রিগেজ। তবে সেই সুযোগ নিলেন না কলম্বিয়ার কিংবদন্তি।
৩৫ বছর বয়সে পথচলাটা থামিয়ে দিলেন তিনি।
তাতে থেমে গেল ১৫ বছরে দীর্ঘ দৌড়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন রদ্রিগেজ।
বিদায়ী বার্তায় রদ্রিগেজ লিখেছেন, ‘হৃদয়ের গভীর থেকে আপনাদের জানাতে চাই বহু বছর, অজস্র ম্যাচ, অনাবিল আনন্দ আর কঠিন সব মুহূর্তের পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানার সময় এসেছে : কলম্বিয়া জাতীয় দলের হয়ে আমার এই দীর্ঘ যাত্রা।
’
২০১১ সালে বলিভিয়ার বিপক্ষে অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেকে গোল করা ৩৫ বছর বয়সী তারকার কাছে কলম্বিয়ার জার্সি পরাটা ছিল স্বপ্নের। সাবেক রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং মিডফিল্ডার লিখেছেন, ‘এই জার্সি গায়ে চড়ানো ছিল আমার কাছে এক স্বপ্নের মতো। একই সঙ্গে এক বিশাল দায়িত্বেরও।
যখনই মাঠে নেমেছি অনুভব করেছি যে শুধু নিজের জন্য খেলছি না। খেলেছি আমার পরিবার, আমার সতীর্থ এবং হাজার হাজার কলম্বিয়ানদের জন্য, যারা আমাদের সবাইকে নিয়ে স্বপ্ন দেখতেন।’