দেশের খবর

আমতলীত বিশ্ব পরিবেশ দিবস পালিত

 
 
বরগুনার আমতলীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছেে। 
 
উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সুমন, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, জাইকা উপজেলা ফ্যাসিলেটটর মো. মাইনুল ইসলাম, এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পাননা, সাংবাদিক জাকির হোসেন, মো. রেজাউল করিম প্রমুখ।#
 
 


সম্পর্কিত খবর