রাজশাহী

রাণীনগরে ১৪০ জন দুঃস্থের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় ১৪০ জন দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দকৃত এসব বস্ত্র বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

এছাড়া অন্যান্যের মধ্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর