টপ নিউজ

আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

সাবেক এই উপদেষ্টা ও সবশেষ নির্বাচনে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।

 



সম্পর্কিত খবর