আলীকদম উপজেলা পরিষদ হলরুমে ৩১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলীকদমের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মজুদ, চোরাচালান প্রতিরোধ, বেপরোয়া টমটম চালানো, পহেলা নববর্ষ উদযাপন, বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, রোহিঙ্গা অনুপ্রবেশ, বাজার নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে আলীকদম উপজেলার উন্নয়ন অগ্রগতি ও কল্যাণে বিভিন্ন আবেদন জানান এবং আলীকদম উপজেলার পর্যটন খাতকে এগিয়ে নেওয়া ও আলীকদম বাজার ব্যবস্থাপনার বিষয়ে বিশেষ আলোচনা করেন।
সভায় ৩১ বীর আলীকদম সেনাজোনের উপ-অধিনায়ক মেজর আবুল হাসান পলাশ, আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ, চার ইউপি চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, আনসার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারী ও মিডিয়াকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।