টপ নিউজ

ইইউ মিশনের ভোট পর্যবেক্ষণ শুরু

জাতীয় নির্বাচনে ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে তারা ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন শুরু করেন।

 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট কার্যক্রম পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

 

 

২০০ সদস্যের এই প্রতিনিধি দলে মিশনে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।

 



সম্পর্কিত খবর