শিক্ষা

ইবিতে আসছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) আয়োজনে আগামী শনিবার (১৮ জানুয়ারি) “জুলাই গনঅভ্যুত্থানের আকাঙ্খা ও গণমাধ্যম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

এদিন সকাল ১০ টায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবিসাস’র সভাপতি সাহেদুল ইসলাম সাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। 

স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি এস এম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম বলেন, আগামী শনিবার আমরা সেমিনারের আয়োজন করতে যাচ্ছি। এর মাধ্যমে জুলাই আন্দোলনকে ঘিরে যে প্রত্যাশা, সংস্কার ও ভাবনা রয়েছে পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমরা জানতে পারবো। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। এতে সকলের সহযোগিতা কামনা করছি।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর