এক্সক্লুসিভ

উত্তরায় বস্তিতে আগুন

 

 

রাজধানীর উত্তরায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশের বস্তিতে হঠাৎই আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণ আনে।

শনিবার বিকেল ৫টায় আগুন লাগলে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান , উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 
 
 


সম্পর্কিত খবর