ময়মনসিংহ

এইচএসসি’র দিগপাইত কেন্দ্রের এক পরীক্ষার্থী বহিষ্কার

চলমান এইচএসসি পরিক্ষার জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের হিসাব বিজ্ঞান বিষয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মদন গোপাল পাল জানান, ১১ জুলাই বৃহস্পতিবারের হিসাব বিজ্ঞান ১ম পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাহিরে দেয়ার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র। ওই বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪৫ জন। উপস্থিত ছিল ১৩৯ জন। অনুপস্থিত ৫ জন। আর বহিষ্কৃত ১ জন। অপরদিকে পদার্থ বিজ্ঞান ১ম পত্র বিষয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৫২ জন। উপস্থিত ১৫০ জন। অনুপস্থিত ২ জন। এছাড়া যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের মোট পরীক্ষার্থী সংখ্যা ২১৬ জন। উপস্থিত ২১৪ জন। অনুপস্থিত ২ জন।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 



সম্পর্কিত খবর