জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটিতে স্থান পেয়েছে বাঁশখালী উপজেলার দুই ছাত্রনেতা। চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন, বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের প্রফেসর জালাল আহমদ চৌধুরীর ছেলে মোঃ মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মনোনীত হয়েছেন। এবং সমন্বয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন ছনুয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামের মাওলানা বদরুল আলমের ছেলে শাহেদুল আলম শাহেদ।
এক উপজেলার দুই নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বসিত বাঁশখালীর ছাত্রজনতা। স্থানীয় ছাত্র নেতাদের আশাবাদ, দক্ষিণ জেলা কমিটিতে স্থান পাওয়া দুই নেতার যোগ্য নেতৃত্বে বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি একটি শক্ত ভিত তৈরিতে সক্ষম হবে।
জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলার সংগঠক সাকিবুল ইসলাম জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে বাঁশখালী উপজেলার দুই জন নেতা স্থান পাওয়ায় আমরা গর্বিত। তাদের নেতৃত্বে বাঁশখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির শক্ত ঘাটি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার দুই নেতাকে অভিনন্দন জানান।