সময়টা বড্ড বাজে যাচ্ছে পিএসজির। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচেই ড্র করেছে তারা।
ড্র দুটিও এসেছে শেষ মুহূর্তে। তবে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে ছিল না ভাগ্যে। মৌসুমের তৃতীয় ম্যাচে হার দেখেছে তারা।
সেই হারটিও দেখেছে আবার ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে প্রথম ম্যাচ খেলতে নেমে।
মোনোকোর কাছে ২-০ গোলের পরাজয় দেখেছে তারা। আগের দুই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরলেও, এবার এগিয়ে গিয়েও হার দেখেছে তারা।
ম্যাচের ৩১ মিনিটে ঘরের দর্শকদের আনন্দে ভাসিয়েছিলেন মার্কিনিওস। খিচা কাভেরেইস্কার ক্রসে বুক দিয়ে বলকে জালে জড়ান অধিনায়ক মার্কিনিওস।
ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলেই পরে বিরতিতে যায় পিএসজি।
বিরতি শেষে মাঠে ফিরেই ভিন্ন চিত্র দেখে পিএসজি। ম্যাচের ৫৮ তম মিনিটে সমতায় ফেরে মোনাকো। বক্সের মধ্যে থেকে জর্ডান তেজের ক্রস পেয়ে হেডে গোল করেন ফ্ল্যাভিও নাজিনহো। তার আগে তেজের শটই ব্লক হয়েছিল।