রাজশাহী

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এই বিক্ষোভ মিছিলে গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী মো. এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদও জানানো হয়েছে।

 

বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রাণীনগর বাজারের বিএনপির মোড়ে প্রতিবাদ সভা করেন তাঁরা।

 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সহ-সভাপতি এ.কে.এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন প্রমুখ।

 

এ সময় বক্তারা, হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।



সম্পর্কিত খবর