খবর প্রতিদিন

কমলগঞ্জে বিজিবির উ ইফতার ও খাবার বিতরণ



বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ব্যবস্থাপনা মহাপরিচালকের পক্ষ হতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা বিওপি এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৫টায় ২০০ জন দুস্থ, দরিদ্র মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এএইচএম ইয়াসীন চৌধুরী, অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদ প্রমুখ।

 
 


সম্পর্কিত খবর