চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীর ৪ ইউপিতে নৌকা পেলেন যারা

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। মঙ্গলবার  (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারাঃ
 
শিকলবাহা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আব্দুল করিম।
চরলক্ষ্যা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন হায়দার। বড়উঠান ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মোহাম্মদ দিদারুল আলম এবং জুলধা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন হাজী মুহাম্মদ নুরুল হক।
 
 
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে কর্ণফুলী উপজেলার বড়উঠান, জুলধা, শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল করতে পারবেন প্রার্থীরা।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর।
 
 
 


সম্পর্কিত খবর