দেশের খবর

কাজিপুর উপজেলা আওয়ামিলীগ এর উদ্দোেগে বাংলাদেশ আঃলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবাষিকী পালিত

আজ ২৩ জুন(রবিবার)  দেশের   প্রাচীন ও বৃহত্তম  রাজনৈতিক  সংগঠন বাংলাদেশ  আওয়ামীলীগের  ৭৫ তম প্রতিষ্ঠাবাষিকী।  এ উপলক্ষে প্লাটিনাম  জয়ন্তী  পালন করছে সংগঠনটি।   এ উপলক্ষে  কাজিপুর  উপজেলা  আওয়ামিলীগ  এর  উদ্দোগে শোভাযাত্রা ও আলোচনা  সভার  আয়োজন  করা  হয়।  বর্নাঢ্ঢ শোভাযাত্রা সকাল ১১ টায় শুরু  হয়ে উপজেলার প্রধান সড়ক  প্রদক্ষীন করে  স্বাধীনতা  স্কয়ারে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান  ও জাতীয়  চার নেতার প্রতিকৃতিতে      সন্মান জানিয়ে  শোভাযাত্রা শেষ হয়।  আলোচনা  সভায়  প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  স্থানীয় সংসদ সদস্য  প্রকৌশলী তানভীর  শাকিল  জয়।  এ ছাড়াও  উপস্থিত  ছিলেন  উপজেলা  আওয়ামিলীগ  এর  সভাপতি  রেফাজ উদ্দিন  মাস্টার ।  উপজেলা  আওয়ামিলীগ  এর  সাধারন সম্পাদক  ও উপজেলা  চেয়ারম্যান  খলিলুর  রহমান সিরাজী।  আরও উপস্থিত  ছিলেন  উপজেলা  আওয়ামিলীগ  এর  সাংগঠনিক  সম্পাদক  ও  পৌর চেয়ারম্যান  আঃ হান্নান  তালুকদার ও স্থানীয়  আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ এর নেতাকর্মীগন।



সম্পর্কিত খবর