ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কালীগঞ্জ শহরের মূল বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার সীমান্ত, সহসম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির এবং দপ্তর সম্পাদক শেখ সাদিসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।