কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার বিকেলে উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাদের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদবঞ্চিত নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা সদরে একটি র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা, অ্যাড. মোঃ হারুনুর রশিদ, মোঃ মজিবুর রহমান প্রমুখ।