খুলনা

কালীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম সভায় জানান, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় সরবরাহ কম পাওয়া যাচ্ছে। বর্তমানে এ উপজেলায় বিদ্যুতের প্রতিদিন ১৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং কিছুটা বেড়েছে। এজন্য তিনি বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা বন্ধসহ অপ্রয়োজনীয় কাজে বিদ্যুতের ব্যবহার রোধে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ অফিসের এজিএম তরিকুল ইসলাম, পিডিবি ওজোপাডিকো অফিসের সহকারী প্রকৌশলী শুভজিৎ কুমার, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, জামির হোসেন ও সরকারি এমইউ কলেজের শিক্ষক প্রতিনিধিসহ বিদ্যুৎ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 


সম্পর্কিত খবর