জামায়াতে ইসলামী বাংলাদেশ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আজিজুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর এলাকার কাশিপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।তিনি উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মরহুম আজিজুর রহমান বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে নির্যাতনের স্বীকার হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর কাশীপুর মাঠে তার প্রথম জানাজা নামাজ ও বাদ মাগরিব উপজেলার একতারপুর নিজ গ্রামের বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
মরহুমের জানাজা নামাজে ঝিনাইদহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।