খুলনা

কালীগঞ্জের মথনপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা কাজল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লাডাঙ্গা মথনপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদীয়মান ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মোস্তফিজুর রহমান কাজল।

​সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। মোস্তফিজুর রহমান কাজল বর্তমানে কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি একটি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। তার পিতা  মাহবুর রহমান এবং আপন চাচা আবু তালেব ঠান্ডু।তার পিতা ও চাচা কাষ্ঠভাঙা ইউনিয়ন পরিষদের সাবেক  সদস্য (মেম্বার) ছিলেন। তাঁরা এলাকায় সুনামের সাথে রাজনৈতিক ও সামাজিকতা বজায় রেখেছেন। তার পারিবারিক এই আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

এরপর ২০০৬ সালের শেষভাগে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি সম্পন্ন করেন। কলেজ জীবনে তিনি জেলা ছাত্রদলের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে দীৰ্ঘদিন নিষ্ঠার সাথে ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের হাল ধরেন। 

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রজীবন ও যুব রাজনীতির বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হলেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।

​এলাকাবাসী জানান,মথনপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান কাজল।তিনি রাজনৈতিক ক্যারিয়ারে এলাকায়  সততা ও নিষ্ঠার কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়। ঝিনাইদহ ও কালীগঞ্জের স্থানীয় রাজনৈতিক মহলে, তৃণমূল থেকে উঠে আসা মোস্তফিজুর রহমান কাজল ইতিমধ্যেই এলাকায় একজন "পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক" হিসেবে পরিচিতি লাভ করেছেন।

​মোস্তাফিজুর রহমান কাজল বলেন

মোল্লাডাঙ্গা মথনপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি,

​"আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মান উন্নয়ন, প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা এবং একটি সুন্দর শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাব।

​এদিকে কাজল সভাপতি নির্বাচিত হওয়ায় কাষ্টভাঙ্গা ইউনিয়নসহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



সম্পর্কিত খবর