চট্টগ্রাম প্রতিদিন

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু

 

জরুরি প্রসূতি সেবার আওতায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল অপারেশন থিয়েটার। প্রথম দিনেই একজন মহিলার সিজারিয়ান অপারেশন হয়েছে। পহেলা জানুয়ারি রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকার মো. মোরশেদ এর স্ত্রী তহিবুল জান্নাতের সফল ভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়েছে। তিনি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। সম্পূর্ণ বিনা খরচে এ সিজারিয়ান অপারেশন করা হয়েছে।
 
সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক কেয়া দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম, এনেস্থিসিয়া দেন চিকিৎসক রেজাউল হাসান আরএমও, চিকিৎসক খায়রুল আনোয়ার এবং এ সময় তাদের সহযোগিতায় ছিলেন চিকিৎসক শামীম, চিকিৎসক নাজমুল হুদা।
 
 


সম্পর্কিত খবর