চট্টগ্রাম প্রতিদিন

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের কুইল্যার পাড়া এলাকায় পুকুরের পানিতে আকলিমা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরে এ দূর্ঘটনা ঘটে। শিশু আকলিমা আক্তার ওই গ্রামের মিজানুর রহমানের কন্যা। 
 
প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে উঠানের সামনে পুকুরের পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

 
 
 


সম্পর্কিত খবর