বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট
অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, কুষ্টিয়া জেলা কৃষকদলের
সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন মোকা এবং কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌর কৃষকদলের
সাবেক সভাপতি বাবলা আমিন-কে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে। বুধবার ১২ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নিশ্চিত করেন কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। এই সিদ্ধান্তে জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। এক পক্ষ এই সিদ্ধান্ততে স্বাগত জানিয়ে ঘটনার বিবরনে জানান, ৭ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির উপস্থিতে কুষ্টিয়া শহরে একটি সভা হওয়ার কথা। সেই মোতাবেক দলের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত হয়। অভ্যন্তরিন কোন্দলে বহিস্কৃত তিন নেতা একই স্থানে আলাদা সভার ডাকদেয়। পরে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ঐ স্থানে ১৪৪ ধারা জারি করে। তারা মনে করেন, কেন্দ্রীয় নেতা কর্মীর সভা পন্ডকরতে তারা একই স্থলে পরিকল্পিত ভাবে আলাদা সভার ডাক দেয়। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী। তবে আরেকটি পক্ষ মনে করেন ঘটনার তদন্ত করে সিধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে কথা বলতে বহিস্কৃত তিন নেতার মুঠোফোনে একাধিকবার কল করে পাওয়া যায় নি।