দেশের খবর

কুষ্টিয়ায় চায়না লোন এ্যাপস্ এর ফাঁদে মানুষ

করোনাকালীন লকডাউনের সময় মানুষের আর্থিক অবস্থা খারাপ হলেন সাধারণ গরিব নিম্নআয়ের মানুষ অনেকটা বিভিন্ন এনজিও সহ নানা উপায়ে ঋণ নির্ভর হয়ে পড়ে। সুযোগটি কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইন প্লাটফর্মে চীনের কিছু অসাধু ব্যক্তি লোন এ্যাপস্ তৈরী করে ভারত ও বাংলাদেশের মানুষের মাঝে৷ ছড়িয়ে দেয়। শুধু এ্যাপস্ তৈরী করে বসে থাকেনি,  বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে রমরমা বানিজ্য শুরু করে। সামান্য কিছু ডকুমেন্টস দিয়েই তারা লোন দিচ্ছে ১ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। সহজ শর্তে লোন পাওয়ার আশায় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কয়েক কোটি মানুষ এদের পাতা ফাঁদে পা দেয়।

 

বাদ যায়নি কুষ্টিয়ার মানুষও। কুষ্টিয়ার একাধিক ব্যক্তি লোন এ্যাপস্  এর ফাঁদে পা দিয়ে বিপদের মধ্যে পড়েছে। মাছুম (ছদ্মনাম) নামে এক ভুক্তোভোগী গত ২৩ নভেম্বর  কুষ্টিয়া সদর থানায় সাধারন ডায়েরি করেন করেন। সাধারন ডায়েরির বর্ণনা থেকে জানা যায়,  উক্তব্যক্তি  ১৩ নভেম্বর রাতে ফেসবুক চালানোর সময় Sun Wallet নামে একটি লোন এ্যাপস্ দেখতে পান। এ সময় তিনি কৌতুহলে প্রবেশ করে। তখন এ্যাপস্ এর চাহিদা মোতাবেক তাহার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করেন। সকল কার্যক্রম শেষে তিনি সামান্য (২৫০) টাকা লোন পান, এরপর সকালে একটি বিকাশ নাম্বারে লোন পরিশোধ করেন। কিন্তু শেষ হয়েও যেন হলোনা। এ্যাপস্ ব্যবহারকারীরা তাহার মোবাইল নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর অনেক তথ্য ও নাম্বার হাতিয়ে নিয়ে বিভিন্ন নেট নাম্বার ব্যবহার করে ফোন দিয়ে টাকা দাবি করে, না দিলে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী আরো ৭৫০ টাকা একটি বিকাশ নাম্বারে পাঠান। তবুও তাদের মন ভরাতে পারিনি।  ভুক্তভোগীর মায়ের নাম্বারে ফোন দিয়ে আরোটাকার দাবি করে। তাকেও বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। নিরুপায় হয়ে ভুক্তভোগী ২৩ নভেম্বর কুষ্টিয়া সদর থানায় উপস্থিত হয়ে সাধারন ডায়েরি করেন। বিভিন্ন সূত্রে জানাগেছে একজন ভুক্তভোগী থানায় জিডি করলেও চায়না লোন এ্যাপস্ এ জেলার একাধিক ব্যক্তি প্রতারনার শিকার হয়।  এ বিষয়ে

 

কুষ্টিয়া সহ সারাদেশের মানুষ চায়না লোন এ্যাপস্ এর ফাঁদে পড়ে খোয়াচ্ছে নগদ টাকা।এ্যাপস্ এর মাধ্যমে ক্ষুদ্রঋণ দেওয়ার বিজ্ঞাপন ফেসবুকে বা ইউটিউবে হয়তো অনেকের চোখে পড়েছে। সহজ শর্তে, জামানত ছাড়াই ঘরে বসে ১ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা একাধিক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ্যাপস্ এর মাধ্যমে এক সপ্তাহের জন্য ২ হাজার টাকা ঋণ নিলে সুদ মাত্র ৫ টাকা। এ রকম নানা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। অনলাইনে ঋণ দেওয়া একাধিক চক্রের ১২ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে দুজন চীনা নাগরিক।

ঢাকা পুলিশের তথ্য অনুযায়ী, ক্ষুদ্রঋণের নামে অন্তত ১০টি বিদেশি এ্যাপস্ অবৈধভাবে বাংলাদেশে সুদের কারবার করছে। এসব এ্যাপস্ চীন থেকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। তাদের কার্যালয় রয়েছে রাজধানীর বারিধারা, বনানী, ধানমন্ডি ও মিরপুরে। তবে কার্যালয় ভাড়া নেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি কোম্পানি, ফসলের বীজের ব্যবসাসহ বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলে। তাদের ফাঁদে পড়ে প্রতারিত ব্যক্তিদের বেশির ভাগই স্বল্প আয়ের মানুষ, চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রী।

 

র‍্যাপিড ক্যাশ, টাকলা, ক্যাশম্যান, কুইক অনলাইন ই-লোন অ্যাপ, আমার ক্যাশ, ক্যাশ ক্যাশ,সান ওয়ালেট, ফাস্ট লোনসহ অন্তত ১০টি অ্যাপ চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব এ্যাপস্ মাধ্যমে বিভিন্ন চক্র সুদের কারবার করছে। গত এক বছরে টাকলা অ্যাপ প্রায় ১ লাখ বার, র‌্যাপিড ক্যাশ ১০ লাখ বার, ক্যাশমান ৫ লাখ বার এবং ক্যাশ ক্যাশ ৫০ হাজারের বেশিবার বিভিন্ন মুঠোফোনে ডাউনলোড করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত উপকমিশনার আশরাফ উল্লাহ। গতকাল শুক্রবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, এসব এ্যাপের সার্ভার চীনে থাকায় কোন এ্যাপস্ এর গ্রাহকের প্রকৃত সংখ্যা কত এবং কত টাকা তারা প্রতারণার মাধ্যমে নিয়েছে, তা জানা যায়নি। যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানার চেষ্টা চলছে। কুষ্টিয়ার চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন সাধারণ মানুষ।



সম্পর্কিত খবর