জয়পুরহাটের ক্ষেতলালে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং বাংলা বানান ও ঝচঊখখওঘএ ইঊঊ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে সেরা পাঁচ জন করে চারটি বিভাগে মোট কুড়ি জনকে পুরস্কৃত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এমেলি আক্তার বানু, প্রভাষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আবু তাহের, আজিজরি রহমান, সহকারি শিক্ষক মুনজুরুল ইসলাম,নাজমা খানম প্রমুখ। প্রতিযোগীতা পরিচালনায় ছিলেন দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় পড়ুয়া এলাকার শিক্ষার্থীরা।