"রক্তদানে হয় না ক্ষতি,"চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস
পালিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস ও আধুনিক জেলা সদর হাসপাতাল এর যৌথ উদ্যােগে এক বর্ণাট্য র্যালি, আলোচনাসভা, রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব), (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব) জনাব ফেরদৌসি বেগম , ডেপুটি সিভিল সার্জন, সহকারি পরিচালক প্রমূখ।
সভায় বক্তরা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব, বিশেষ করে থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্তদের জন্য এটি অপরিহার্য। চক্ষুদান করে মৃত্যুর পরও একজন মানুষ অন্যের চোখের আলো ফিরিয়ে দিতে পারেন। যা মানবতার এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে। স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করা সকলের নৈতিক দায়িত্ব। এই দিবসটি পালনের মাধ্যমে রক্তদান ও চক্ষুদানে মানুষকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করা।
পাশাপাশি মানুষের মধ্যে সহানুভূতি ও একতার বন্ধন তৈরি করে সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে কর্মরত কনসালটেন্ট, আরএমও, মেডিকেল অফিসার,নার্স , সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।