গাজীপুরের কালিয়াকৈরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে । উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশ রেজাউল করিম রাসেলের নেতৃত্বে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে এ আনন্দ মিছিল করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা পদক্ষিণ করে। বিএনপি জামায়াতের ডাকা ৫ম দফার দ্বিতীয় দিনের অবরোধের প্রতিবাদ ও শান্তি সমাবেশ থেকে মিছিলটি বের করা হয়। কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন মিছিল শেষে তফসিলকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।পরে মহাসড়কে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিমুজ্জামান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ কামাল স্বপন, হারুন সিকদার, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য বলেন, বিএনপি জামাতের অগ্নিসংযোগ অবরোধ ও হরতালের বিরুদ্ধে আওয়ামীলীগ মাঠে আছে থাকবে।