সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্হপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৩ উপলক্ষে গ্রামীণ ব্যাংক সারা দেশে এক যোগে ৩ কোটি ফলজ ও বনজ গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনের জগন্নাথপুর এরিয়ার ১১টি শাখায় ফলজ ও বনজ ১ লক্ষ ১৯ হাজার ৫শ ২৯টি চারাগাছ রোপন করা হয়।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখায় বৃক্ষ রোপন কর্ম সূচি সফল করন এবং গ্রামীন ব্যাংক সদস্যদের মধ্যে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন, জোনাল অডিট অফিসার মোঃ নজরুল ইসলাম সরকার,প্রশিক্ষনার্থী জোনাল ম্যানেজার বাবুল মিয়া, জগন্নাথপূর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়, জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, নবাগত শাখা ব্যবস্হাপক প্রদীপ চন্দ্র সরকার সহ প্রমূখ।
বক্তাগণ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট ঘাতকের নির্মম আঘাতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং রুহের মাগফিরাত কামনা করেন।
বক্তাগন গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপন কর্ম সূচির মহত উদ্যোগের জন্য অভিনন্দন জানান।
এসময় গ্রামীণ ব্যাংকের সহকর্মীবৃন্দ , বিভিন্ন কেন্দ্রের সদস্যগণ, এলাকার বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।
পরে জগন্নাথপুর শাখার বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।