চট্টগ্রাম প্রতিদিন

চকরিয়ায় ইউপি চেয়ারম্যনের নেতৃত্বে নৌকার সমর্থকদের উপর হামলা, আওয়ামীলীগ নেতাসহ আহত ১৩

কক্সবাজারের চকরিয়ায় নৌকার প্রার্থী সালাহউদ্দিন আহমদের সংবর্ধনা যাওয়ার পথে এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালিয়ে আওয়ামীলীগ নেতানহ ১০-১২জনকে আহত করা হয়েছে। এসময় ভাংচুর করা হয় ৫-৬টি গাড়ি। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

আহতদের মধ্যে এনামুল হক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি’র ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার। অপর আহতরা জনসভায় যোগ দিতে যাওয়া সাধারণ মানুষ। তাদের তাৎক্ষণিক নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার দুপুরে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনাল এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিনের সংবর্ধনা যাচ্ছিলেন সাহারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার এনামের নেতৃত্বে ৫শতাধিক লোক। এসময় সাহারবিল ইউনয়িয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর নেতৃত্বে প্রায় শতাধিক লোক লাঠি, হকিস্টিক ও লোহার রড় নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ভাংচুর করা হয় ৫-৬টি তাদের বহনকারী গাড়ী। আহত হয় মেম্বারসহ ১৩ জন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, হামলার খবর পেয়ে আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।



সম্পর্কিত খবর