চট্টগ্রাম প্রতিদিন

চকরিয়ায় ডাম্পার (ট্রাক) চাপায় সিএনজি অটোরিকশার ১ যাত্রী নিহত,আহত ৩

কক্সবাজারের চকরিয়ার অভ্যন্তরীণ সড়কে ডাম্পার ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার আবুল হাশেশ (৫২) নামে ১ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের নাকাটা ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম মানিকপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে।
 
আহত তিনজনও একই এলাকার বাসিন্দা নিহত আবুল হাশেমের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৫), অমল বড়–য়া  (৫০) ও কাজল বড়–য়া (৩৮)। আহতদের মধ্যে অমল বড়–য়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
 
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘাতক ডাম্পার জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 


সম্পর্কিত খবর