দেশের খবর

চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে: হাসান মাহমুদ

 
 
খাগড়াছড়ি ২০৩  ব্রিগেডের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ জানিয়েছেন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায় করে অস্ত্র ও গোলাবারুদ কেনায় তা ব্যবহৃত হচ্ছে।
 
মঙলবার( ১১ নভেম্বর) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ব্যবসায়ী ও ঠিকাদারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
 
তিনি আরো বলেন,পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলো
বিভিন্ন ব্যবসায়ী,সরকারী কর্মকর্তা,ঠিকাদার, শিক্ষক এমনকি সাধারন লোকজনের কাছ থেকে চাদা আদায় করছে। চাঁদাবাজির অর্থ শেষ পর্যন্ত ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে। যা পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতির পথে বাধাগ্রস্তের অন্তরায়। পাশাপাশি পাহাড়ের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে।
 
ব্যবসায়ীদের উদ্দেশে রিজিওন কমান্ডার বলেন, 
বলেন, কেউ চাঁদা নিতে এলে সেনাবাহিনীর নিষেধ রয়েছে বলে জানান। আজ থেকেই চাঁদা দেওয়া বন্ধ করুন। আপনাদের ব্যবসা বাণিজ্য এবং জীবনের নিরাপত্তা রক্ষা আমরা নিশ্চিত করবো। পার্বত্য 
অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যহত রাখতে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। 
 
 
বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান সভায় অংশ নেয়া ঠিকাদার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। পাহাড়ের শান্তি সম্প্রীতি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ব্রিগেড কমান্ডার সকলে সহযোগিতা আশ্বাস প্রদান করেন। 

 



সম্পর্কিত খবর