হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “চুনারুঘাট মডেল প্রেসক্লাব”।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক সাধারণ সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্যেই নতুন এ মডেল প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ‘দৈনিক নিরপেক্ষ’-এর চুনারুঘাট প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি, স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক এবং ‘দৈনিক আমাদের মাতৃভূমি’-র চুনারুঘাট প্রতিনিধি মো. মাসুদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
-
সহ-সভাপতি: দৈনিক বাংলাদেশের আলোর চুনারুঘাট প্রতিনিধি মনিরুজ্জামান তাহের ও দৈনিক ঘোষণার চুনারুঘাট প্রতিনিধি মো. ফরিদ মিয়া।
-
যুগ্ম সাধারণ সম্পাদক: আজকের সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মো. আজিজুল হক নাছির।
-
অর্থ সম্পাদক: দৈনিক আমার সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মো. আসাদুজ্জামান খান।
-
সহ-সাংগঠনিক সম্পাদক: বাংলাদেশ সমাচারের চুনারুঘাট প্রতিনিধি মো. জসিম মিয়া।
-
দপ্তর সম্পাদক: মানবাধিকার প্রতিদিনের চুনারুঘাট প্রতিনিধি মো. মাস্টার ফজল মিয়া।
-
ক্রীড়া ও পাঠাগার সম্পাদক: হবিগঞ্জের জননীর চুনারুঘাট প্রতিনিধি মো. জুয়েল আকরাম রানা।
-
প্রচার ও প্রকাশনা সম্পাদক: হবিগঞ্জের আলোর চুনারুঘাট প্রতিনিধি মো. ফজলুর রহমান রিয়াদ।
-
নির্বাহী সদস্য: দৈনিক বর্তমান বাংলার চুনারুঘাট প্রতিনিধি আসাদ ঠাকুর, ডেইলি অবজারভারের চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখঞ্জী, দৈনিক আজকের বসুন্ধরার চুনারুঘাট প্রতিনিধি মীর জুবায়ের আলম ও দৈনিক সংবাদ প্রতিক্ষণের চুনারুঘাট প্রতিনিধি রাসেল মিয়া তালুকদার প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসা খান প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এস এম সুলতান খাঁন এবং সভা সঞ্চালনা করেন চ্যানেল এস-এর প্রতিনিধি মো. নোমান মিয়া।
বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে চুনারুঘাট মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবগঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা কামনা করেন সভায় উপস্থিত সাংবাদিকরা।