জাতীয়

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রধান উপদেষ্টা

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেন, ‘১৯৭১ সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়। এখন বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি, তখন ছিল এর তিন ভাগের একভাগ। এরপর আসে ১৯৭৪।’ একথা বলেই আবেগপ্লুত হয়ে নীরব হয়ে যান প্রধান উপদেষ্টা। বেশ কিচ্ছুক্ষণ কোন কিছু বলতে পারেননি তিনি। তার চোখ ছলছল অবস্থায় তিনি বলতে শুরু করেন আবার। তিনি বলেন, ‘ক্ষুধায় মানুষ মারা গেছে। আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল। ১৫ লাখ মানুষ মারা গেছে। তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ।’

 

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন পরিস্থিতি দেখা যায়।

 

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা (বছরে) একটিই ফসল ফলাতাম তখন। আমাদের অন্য কোনও উপায় জানা ছিল না। আমাদের দেশের মানুষ কৃষক হিসেবেই পরিচিত ছিলেন। কারণ তাদের আর কোনও পেশা ছিল না। আর তাদের মধ্যে তিন চতুর্থাংশের নিজের কোনও জমি ছিল না।’



সম্পর্কিত খবর