খবর প্রতিদিন

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমসি কলেজ শিক্ষার্থী নিহত



সিলেট জকিগঞ্জ সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে সিলেট এমসি কলজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রেদয়ান আহমদ মারা গেছেন। তাঁর বাড়ি জকিগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টেম্পু ও সিএনজি অটোরিকশার মধ্যে জকিগঞ্জ সড়কের কানাইঘাট অংশের সড়কের বাজারের পশিম ঈদগাহ মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে।

এতে আরো ৪/৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।



সম্পর্কিত খবর