খুলনা

জমি বিরোধের জের: কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট। বৃদ্ধা সহ দুই মহিলা আহত,থানায় অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষরা  হামলা চালিয়ে বাড়ী ভাঙচুর'  লুটপাট ও ৬৫  বছরের বৃদ্ধাসহ  দুই মহিলাকে পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার  বিকালে উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীরা অভিযুক্ত  ৪ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী উপজেলার মালিয়াট ইউনিয়নের বৈথুলী গ্রামের তরিকুল ইসলাম শিমুল জানায়, প্রতিবেশী ইমদাদুল ও নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।  ঘটনার দিন মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে  প্রতিপক্ষরা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।  এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী রিনা খাতুন (৩৮) গালাগালি করতে নিষেধ করাতে প্রতিপক্ষরা  লাঠি -সোটা নিয়ে তাকে  মারপিট করতে থাকে।  তার চিৎকারে তরিকুলের বৃদ্ধা মাতা  মাজেদা বেগম (৬৫)  ঠেকাতে আসলে তাকেও মারপিটশুরু করে । একপর্যায়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বাড়ি ভাঙচুর শেষে  ঘরে থাকা পাট বিক্রির সাড়ে সাত লাখ টাকা লুট করে চলে  যায়।  পরে এ খবর পেয়ে তরিকুল  বাড়িতে এসে আহত স্ত্রী ও মাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেললাল হোসেন জানান,  মারপিট ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।



সম্পর্কিত খবর