রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির সংলাপ অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে সভায় দুদক সংস্কার কমিশনের প্রধান ড.  ইফতেখারুজ্জামান, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার উপস্থিত ছিলেন।

লেবার পার্টির প্রতিনিধি দলের সদস্যরা হলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, মো. আলাউদ্দিন আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আব্দুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, গাজীপুর জেলা সভাপতি নাজমুল করির মোল্লা শামীম ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর