খেলাধুলা

জিততে পারল না ইন্টার মায়ামি

ইন্টার মায়ামি ২-২ স্যান ডিয়েগো

মেসি গোল করেছেন, গোল করেছেন লুইস সুয়ারেজও। কিন্তু শেষ পর্যন্ত জয় পাওয়া হলো না ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে (এমএলএস) স্যান ডিয়েগোর এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। লিগে এ নিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল তারা।

মায়ামির মাঠ নু স্টেডিয়ামে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্যান ডিয়েগো। ১২ মিনিটে অ্যানার্স ড্রেয়ারের গোলে এগিয়েও যায় তারা।

 

 

 

তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। ২৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। এটি ইন্টার মায়ামির হয়ে মেসির ১০১তম গোল এবং চলতি লিগে তার ২০তম।

 

 

বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।

 

 

৭৪ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। মনে হচ্ছিল, শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়বে স্বাগতিকরা। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৮২ মিনিটে আবারো গোল করেন স্যান ডিয়েগোর ড্রেয়ার। এরপর আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

 

 

এই ড্রয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে মায়ামি। আর ওয়েস্টার্ন কনফারেন্সে ৩১ পয়েন্ট নিয়ে দশে আছে স্যান ডিয়েগো। 

 



সম্পর্কিত খবর