দেশের খবর

ঝিনাইদহে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম। সেসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান বর্ষা মীর, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, সদর উপজেলা মৎস্য অফিসার গোলাম সরওয়ার, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদসহ আরও অনেকে। এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১২ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।



সম্পর্কিত খবর