খুলনা

ঝিনাইদহে বাসচাপায় হোটেলশ্রমিক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেলশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই এলাকার কলেজ স্ট্যান্ডপাড়ার মৃত আমছার আলীর ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে আমবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 


সম্পর্কিত খবর