খুলনা

ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদবাগান তৈরির চেক বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদবাগান তৈরিতে চেক বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানপ্রধানদের মাঝে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

সে সময় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যেকের হাতে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, বিদ্যালয়গুলোতে ছাদবাগান তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।



সম্পর্কিত খবর