ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামে সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লির ছেলে।
স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত হোসেন। রাত ১১টার দিকে ঘুমের মধ্যে বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়ি ফিরলে রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়ে সে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়। কিশোর আরাফাত ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা বলেন, "আরাফাতকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"