ঢাকা

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) বাদ জোহর শহরের বটতলায় অবস্থিত প্রিমিও প্লাজায় প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মু. জোবায়ের মল্লিক বুলবুলের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন, সদর উপজেলার যুগী মসজিদের পেশ ইমাম মাওলানা ফারুক হোসেন।

 

উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, সহ-সভাপতি আরমান কবীর সৈকত, সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, নাহার চাকলাদার প্রমুখ।

 

বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত ওই দোয়া মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর