দেশের খবর

টেকসই উন্নয়নের জন্য চাই শিক্ষিত জাতি : বিটিএ সম্পাদক

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটা দাবিও পূরণ করেনি বরং তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মাধ্যমিক পর্যায়ে গত বছর ২৫শতাংশ শিক্ষার্থী ঝড়ে গেছে। এর কারণ মানহীন কারিকুলাম। এখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে। উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষিত জাতি লাগবে।
 
শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । 
 
তিনি আরও বলেন, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা তৎকালীন বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন প্রথম। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলেই শিক্ষা থেকে বৈষম্য দূর হবে। এতে শিক্ষার মান বাড়বে এবং জাতি এগিয়ে যাবে। শুধু উন্নয়ন দিয়ে দেশ চলে না। যদি উন্নয়ন দিয়ে দেশ চলতো তাহলে ফ্যাসিস্ট সরকার যেত না। 
 
বাংলদেশ শিক্ষক সমিতির সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। 
 
এতে প্রধান আলোচক ছিলেন, বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি বেগম নুরুন্নাহার। 
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহর বিএনপি'র সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপি'র সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিটিএর উপদেষ্টা আবুল কাশেম, সহ-সভাপতি গোলাম রব্বানী ও মীর মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
 
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর