দেশের খবর

ট্রেন লাইনে পড়ে ছিল যুবকের মাথাবিহীন মরদেহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে অজ্ঞাত এক যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
রেলের এক লাইনম্যান নয়ন জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরত্বে ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে একটি লাশ আছে বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে এসে লাশটি রেল লাইন থেকে সরানো হয়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, যশোর থেকে তারা এসে লাশ উদ্ধার করেছে। তবে লাশটির মাথা পাওয়া যায়নি।
 
কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে সেখানে যাই। যশোর জিআরপি পুরিশের কাছে খবর দেওয়ার পর তারা এসে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। যেহেতু মরদেহের মাথা এখনও পাওয়া যায়নি সে কারণে কিছু বলা যাচ্ছে না।


সম্পর্কিত খবর