ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড় জেলা যুবদল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। ১৯ সেপ্টেম্বর সকালে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন রাস্তার দুপাশের ড্রেন ও নর্দমায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ডেঙ্গুর মশা প্রতিরোধে তারা পঞ্চগড় পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করে। তারা বিভিন্ন রাস্তার আগাছা পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে স্প্রে প্রয়োগ করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এ সময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাসাসের সাবেক বিভাগীয় নেতা ইউনুস শেখ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রনিক, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।