টপ নিউজ

ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান

ঢাকা-১৭ আসনের প্রাপ্ত দুই কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। দুটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৪৫৭ ভোট। 

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়।

 

 

এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

এদিকে বগুড়ার ৮ কেন্দ্রে তারেক রহমান এগিয়ে আছেন বলে জানা গেছে।

 



সম্পর্কিত খবর