খুলনা, মেহেরপুর ও মাগুড়া জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।
এ ছাড়াও মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন করে আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, সদস্য মাসুদ অরুণ, আমজাদ হোসেন।
একই সঙ্গে ঘোষিত মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আহসান হাবিব, কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খাঁন ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান।