দেশের খবর

তিস্তার পর বাড়ছে সাঙ্গু নদীর পানিও

বৃষ্টিপাত বাড়ায় তিস্তার নদীর পর এবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু নদীর পানিও বাড়ছে৷ এক্ষেত্রে উত্তরের তিন জেলার নিম্নাঞ্চল আগামী তিনদিনে প্লাবিত হওয়ার আভাস রয়েছে। শনিবার (১৫ আগস্ট) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

আগামী ২৪ ঘণ্টায় অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে একই এলাকার অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে।

 

উক্ত নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় তিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু কিছু স্থানে সতর্কসীমার প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সামরিকভাবে প্লাবিত হতে পারে।

 

 

এদিকে পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল হ্রাস পেয়েছে, যা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী দিন দিন অব্যাহত থাকতে পারে ও পরবর্তী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

 



সম্পর্কিত খবর