চট্টগ্রাম প্রতিদিন

ত্রয়োদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার–১ (নাসিরনগর) আসনে জামানত হারালেন যারা

ব্রাহ্মণবাড়িয়ার–১ (নাসিরনগর) সংসদীয় আসনে একাধিক দল ও জোটের মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।  

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়। 

 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৪ দশমিক ৪৩ শতাংশ। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৩ হাজার ২২১টি বাতিল হওয়ায় বৈধ ভোট গণ্য হয় ১ লাখ ৪৫ হাজার ৮০৮ ভোট। প্রয়োজনীয় ভোটের সীমা সাড়ে ১২ শতাংশ হারে ছিল ১৮ হাজার ২২৬ ভোট।

এই সীমার নিচে ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকে ১৭৬২৪ ভোট পাওয়া ইকবাল চৌধুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকে ৮৯৪ ভোট পাওয়া প্রার্থী হুসাইন আহমদ। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে ২৬৪ ভোট পাওয়া মো: শাহ আলম। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত আপেল প্রতীকে ১৩৮ ভোট পাওয়া মো: শরীফ মৃধা ও স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকে মো: হাবিবুর রহমান ১০৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।



সম্পর্কিত খবর